এখানে আমার ব্যক্তিগত পছন্দের কিছু ব্লগের এড্রেস রেখেছি। মাঝেমধ্যে এগুলোতে নতুন কোন পোস্ট লেখা হল কিনা তা জানতে ইচ্ছে করে। কিন্তু সবগুলোতে বারবার ভ্রমণ করা বেশ সময়সাপেক্ষ। তাই তাদেরকে এখানে তালিকাবদ্ধ করেছি।
নিয়মিত আপডেট করা হয় বা নিয়মিত পোস্ট দেয়া হয় এমন বাংলা ব্লগের সংখ্যা খুব কম। তা অবশ্য এখানে একবার চোখ বুলোলেই বোঝা যাবে। তবে নিয়মিত আপডেট করা হয় বা পোস্ট লেখা হয় এমন কোন ব্লগ যদি পাই আর যদি তা আমার পছন্দ হয়, তাহলে তা অবশ্যই এই তালিকাব্লগে স্থান দিব।

